বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুরের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির এমপি, ডা. মাহবুবুর রহমান এমপি, নায়েবা ইউসুফ- এমপি ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বৈঠক শেষে মঈন খান বলেন, বিভিন্ন দেশের সাথে পারস্পারিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির দলীয় পলিসি নিয়ে আলোচনা হয়েছে। দুইদেশের জনগণের মধ্যে পারস্পারিক সম্পর্ক, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন,আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী। তারা অতীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে।আমাদের দেশে নতুন সরকার হয়েছে তাই স্বাভাবিকভাবেই তারা এখানে আসবে এবং বাংলাদেশে কি হচ্ছে, আমাদের নীতিমালা গুলো কি, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের যে পারস্পারিক সম্পর্ক। বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য এদেশে এসেছে।

তিনি বলেন, আজকে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা মূলত দু'দেশের জনগণের মধ্যে পারস্পরিকের বিষয় নিয়ে। এছাড়া ভবিষ্যৎ সরকারের নীতিমালা বিষয়গুলো নিয়ে।

আজকে বিশ্বের বিভিন্ন দেশে যে ঘটনাপ্রবাহ এ সমস্ত বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে বলে জানান মঈন খান।

তিনি বলেন, ভবিষ্যতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমত আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, দ্বিতীয়তঃ আমাদের বৈদেশিক সম্পর্ক এবং তৃতীয়তঃ আমাদের সাথে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সে বিষয় আলোচনা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আলোচনা হয়েছে বর্তমান সরকার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। আমরা একটি স্বৈরাচার শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে আমরা একটি সরকার গঠন করেছি। মূল বিষয় হল মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা মানুষের অর্থনৈতিক যে স্বাধীনতা এ বিষয়ে আমেরিকার যে নীতি সে বিষয়ে পারস্পরিক এগিয়ে নিতে চাই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews