আবেদনে বলা হয়, টিউলিপ তাঁর খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেন। তিনি রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করেন। অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে তিনি বিনা মূল্যে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের দখল বুঝে নেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু মামলা দায়েরের আগেই তিনি দেশত্যাগ করেন। তিনি মামলা প্রমাণে সহায়ক প্রমাণসহ আলামত বিনষ্ট করার চেষ্টা করছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন। তবে তিনি ইতিমধ্যে দেশত্যাগ করায় তাঁকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন।