অন্ধকার মহাকাশ। চারদিকে শুধু তারার ঝিকিমিকি। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল বিশাল এক আলোর নদী—এটাই আমাদের গ্যালাক্সি, মিল্কিওয়ে। এমন দৃশ্য দেখে যে কেউ থমকে যাবে!

সম্প্রতি নাসা জানায়, তাদের আর্টেমিস-২ মিশনের নভোচারীরা চাঁদের পাশ দিয়ে ঘুরে আসার সময় এই অসাধারণ ছবি তুলেছেন। মহাকাশযান ওরিয়ন স্পেসক্র্যাফট -এর জানালা দিয়ে তারা একে একে বাইরে তাকান এবং ছবি ধারণ করেন।

ছবিতে দেখা যায়—অসংখ্য তারা, আর উজ্জ্বল ধুলোর মেঘ (মহাকাশে গ্যাস ও ধুলার স্তর)। পৃথিবীর বায়ুমণ্ডল না থাকায় তারাগুলো অনেক বেশি পরিষ্কার দেখা যায়।

নাসা জানায়, মিল্কিওয়ে একটি সর্পিল গ্যালাক্সি (ঘূর্ণায়মান চক্রের মতো)। এর মাঝখানে একটি তারার বার আছে। সেখান থেকে দুইটি বড় বাহু (হাতের মতো অংশ) ঘুরে বেরিয়েছে। আমাদের পৃথিবী এই বাহুগুলোর একটিতে অবস্থিত, কেন্দ্র থেকে মাঝামাঝি দূরত্বে।

এই যাত্রায় নভোচারীরা চাঁদের পেছনের অংশ (যা পৃথিবী থেকে দেখা যায় না) এবং অর্ধচন্দ্রের মতো পৃথিবীর ছবিও তুলেছেন। তারা নতুন কোণ থেকে চাঁদের মাটি দেখেছেন, যা ভবিষ্যৎ গবেষণায় কাজে লাগবে।

এই মিশনে ছিলেন রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন। তাদের তোলা ছবি দেখে অনেকেই বলছেন—এ যেন ‘স্বর্গীয় দৃশ্য’।

এমন ছবি সাধারণ মানুষের জন্য— নিজের গ্যালাক্সিকে নতুন চোখে দেখার এক বিরল সুযোগ।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews