হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত জাতিসংঘ প্রস্তাব ঘিরে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়ায় কঠোর বার্তা দিয়েছে ইরান।

তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাবের সহ-উদ্যোক্তা বা সমর্থনকারী দেশগুলো সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে ‘আন্তর্জাতিক দায়’ বহন করবে।

জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি জানায়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ে উত্থাপিত প্রস্তাবের সহ-সমর্থকদের তালিকাকে ব্যবহার করে‘অবৈধ কর্মকাণ্ড ও সামরিক আগ্রাসনের’ পক্ষে ভুয়া আন্তর্জাতিক সমর্থনের ধারণা তৈরি করার চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, “কোনও রাজনৈতিক অজুহাত বা কূটনৈতিক আড়াল তাদের আন্তর্জাতিক দায় থেকে মুক্ত করতে পারবে না।”

যুক্তরাষ্ট্র, বাহরাইন এবং অন্যান্য উপসাগরীয় দেশের সমর্থনে উত্থাপিত ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ইরানি হামলা বন্ধ করতে হবে এবং উপসাগরীয় জলসীমায় নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews