আফ্রিকার চার দেশে ১০ দিনের এক সফরের অংশ হিসেবে আলজেরিয়া থেকে ক্যামেরুন গিয়ে চতুর্দশ পোপ লিও বলেছেন, ‘ধনী ও প্রভাবশালীরা শান্তিকে হুমকিতে ফেলছে।’ বুধবার ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার উপস্থিতিতে দেওয়া এক ভাষণে পোপ দেশটির সরকারকে দুর্নীতি নির্মূল এবং ‘ধনী ও প্রভাবশালীদের খেয়ালখুশি’ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দুর্নীতির শৃঙ্খল ভাঙতে হবে। এই দুর্নীতি কর্তৃপক্ষকে কলঙ্কিত করে এবং তাদের গ্রহণযোগ্যতা কেড়ে নেয়।’
১৯৮২ সাল থেকে ক্যামেরুনের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বিয়া (৯৩), তার প্রধানমন্ত্রী জোসেফ ডিওন এনগুটেসহ অন্য নেতাদের উপস্থিতিতে পোপ সরাসরি দুর্নীতির সমালোচনা করেন এবং মানুষের হৃদয়কে মুনাফার ‘পৌত্তলিক তৃষ্ণা’ থেকে মুক্ত করার আহ্বান জানান। পোপের এ বক্তব্য চলাকালীন প্রেসিডেন্ট বিয়াকে নির্বিকার বসে থাকতে দেখা যায়। উল্লেখ্য, ২০২৫ সালে অষ্টম মেয়াদে বিয়ার নির্বাচনের আগে তার মেয়ে ব্রেন্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে তার বাবার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। অবশ্য পরে তা মুছে ফেলা হয়। পোপ ক্যামেরুনের ইংরেজি ভাষাভাষী অঞ্চলের দীর্ঘদিন ধরে চলা সংঘাত নিরসনেরও আহ্বান জানান।-রয়টার্স
১৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন। ক্যামেরুনের পর তিনি অ্যাঙ্গোলা এবং নিরিক্ষীয় গিনি সফর করবেন। সফরসূচিতে আফ্রিকার ১১টি শহর ভ্রমণ করার কথা রয়েছে তাঁর। আফ্রিকার এই চার দেশ ও শহরগুলোর ভ্রমণসূচিতে মোট ১৮টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।