পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আবারো মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

ঈদুল আজহার ছুটির আগে ঢাকা প্রিমিয়ার লিগের আরো একটি গুরুত্বপূর্ণ রাউন্ড অনুষ্ঠিত হবে শনিবার। এ দিন ঢাকার ছয়টি ভেন্যুতে মাঠে নামবে ১২টি দল। যেখানে দেখা যেতে পারে লিটন-শান্তদের।

ডিপিএলে এখন পর্যন্ত দেখা গেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা, লড়াই আর দর্শকদের বাড়তি আগ্রহ। জাতীয় দলের ক্রিকেটারদের ফিরে আসায় লিগে নিঃসন্দেগে যোগ হবে নতুন মাত্রা।

আয়োজকরা জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ লিগের মান ও আকর্ষণ আরো বাড়িয়ে তুলবে।

সপ্তম রাউন্ডের খেলার সূচি- আবাহনী লিমিটেড বনাম অগ্রণী ব্যাংক- ইউল্যাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গুলশান ক্রিকেট ক্লাব- বিকেএসপি ৪, গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ- মিরপুর, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব- পিকেএসপি, বসুন্ধরা স্ট্রাইকার্স বনাম ব্রাদার্স ইউনিয়ন- বিকেএসপি ৩, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বনাম ঢাকা লেপার্ডস- বসুন্ধরা।

প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল এবং টি স্পোর্টসের ইউটিউব পেইজে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews