ঘরোয়া ক্রিকেটে স্থবিরতা কাটাতে নারী ক্রিকেটারদের জন্য একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মে মাস থেকে শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি ফরম্যাটের নতুন প্রতিযোগিতা ‘বিসিবি উইমেন্স কাপ’।

এই টুর্নামেন্টে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেবে, ফলে ১১২ জন ক্রিকেটার এতে খেলার সুযোগ পাবেন।

ঘরোয়া পর্যায়ের অনেক নারী ক্রিকেটারের পারিশ্রমিক খুবই কম—কেউ পান মাত্র ৫ হাজার টাকা, আবার কেউ সর্বোচ্চ পান ১ লাখ টাকা। এ অবস্থায় ক্রিকেটারদের আর্থিকভাবে সহায়তা দিতে উইমেন্স কাপে অংশ নেওয়া প্রত্যেক ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

বিসিবির এক কর্মকর্তা জানান, ক্রিকেটারদের ক্রিকেটে ফেরানোর পাশাপাশি তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

এদিকে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে সেই টুর্নামেন্টের সূচি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১০ জুলাই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে নারী বিপিএলের প্রথম ম্যাচ। পাশাপাশি একই স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। মিরপুরে ফাইনাল হবে ২১ জুলাই।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews