রাজধানীর গুলশান-১ এলাকায় দিনকাল ও বিএনপির মিডিয়া সেলের একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে। এ সময় বিদ্যুতের লাইন ছিঁড়ে প্রধান সড়কে পড়ে গেলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৮ মে) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশের টিআই (গুলশান-১) মেহেদী হাসান জানান, হঠাৎ একটি গাছ ভেঙে দিনকালের গাড়ির ওপর পড়ে। একই সঙ্গে বিদ্যুতের লাইন ছিঁড়ে সড়কে পড়ে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার ও অপসারণ কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ঝড়ো আবহাওয়ার কারণেই সম্ভবত গাছটি ভেঙে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি হয় এবং লোকজন ছোটাছুটি শুরু করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাইকে সতর্ক করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরাও ফায়ার সার্ভিসের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছেন।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews