ইরান যুদ্ধের পাঁচ মাস পেরিয়ে গেলেও দেশটিকে পঙ্গু করে দিতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই দেশটি এখন তেহরানে অতর্কিত হামলা চালানোর পরিবর্তে ভিন্ন কৌশল অবলম্বন করছে।
তেহরানের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলি আকবর দারেইনি আল জাজিরাকে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখন অ্যানাকোন্ডা স্ট্রাটেজি ব্যবহার করছে। কেননা ইরান যুদ্ধে তিনি জিততে পারেননি।
তিনি আরও বলেছেন, এই কৌশলের লক্ষ্য সামরিক হামলার আগে দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে ধরা। যেমন করে অ্যানাকোন্ডা সাপ তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে।
যুক্তরাষ্ট্রও এখন এই কৌশল ব্যবহার করছে কেননা গত পাঁচ মাসে দেশটি হামলা চালিয়ে ইরানকে হারাতে পারেনি, বলেন এই বিশ্লেষক।
তবে দারেইনি বলেন, অতীতে ইরান যেমন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পেরেছে এবারও পারবে। ট্রাম্প এই যুদ্ধে আটকে পড়েছেন, তিনি এই যুদ্ধে জিততে পারবেন না, এর থেকে বেরোতেও পারবেন না।