২৫ April ২০২৬ Saturday ৫:২০:২৫ PM Print this E-mail this

পিরোজপুরে কৃত্রিম রং দিয়ে আইসক্রিম তৈরি, কারখানা মালিকের জরিমানা

পিরোজপুর প্রতিনিধি:

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কৃত্রিম রং ও অনুমোদনহীন লেবেল লাগিয়ে বাজারজাতকরণের দায়ে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্র জানায়, সদর উপজেলার রানীপুর এলাকায় রনি আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এসময় অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে লোগো লাগিয়ে, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি অপরাধে কারখানা মালিক মোহাম্মদ রাকিবকে (২২) এক লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন জানান, ‘একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews