গণ–অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা; এর মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আবার জায়গা করে নেওয়ার চেষ্টায় দলটি। ফেরার এই চেষ্টায় দলটি সাংগঠনিকভাবে তৃণমূল নেতাদের সক্রিয় করা, বিচ্ছিন্নভাবে রাজপথে কর্মসূচি চালানো এবং অনলাইনে সরকারের বিরুদ্ধে ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে প্রচার জোরদার করতে চাইছে। তবে যে রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে আজকের অবস্থায় পড়েছে, তার সঙ্গে নিজেদের খাপ খাওয়ানো কিংবা অতীতের ভুল নিয়ে আত্মসমালোচনার পথে এখনো হাঁটেনি তারা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে।