জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় অসচ্ছল বিচার প্রার্থীদের চার লাখ ৬০ হাজার ২৯৭ টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জন অসচ্ছল বিচার প্রার্থীকে আইনি সহায়তা দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচায় এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে তিন হাজার ৩৮৫ মামলা, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে চার লাখ ৫২ হাজার ২৯৫ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে চার হাজার ৬১৭ মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রি-১৬৬৯৯) মাধ্যমে এক লাখ ৯৯ হাজার ৮০৬ জনকে সেবা দেয়া হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews