পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলেছে রাজনৈতিক কার্টুন আঁকা ও প্রকাশের ধরন। যেমন তরুণ কার্টুনশিল্পী মাহতাব রশিদ ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার কার্টুন এঁকেছেন। যেখানে বানরের মতো মানুষ বসে আছে হেলমেট, রামদা, লাঠি নিয়ে। চারপাশে রক্তের দাগ। মাথার ওপর আছে শাড়ি পরা এক নারীর আশীবার্দের হাত। এই তরুণ আর্টিস্টই ৫ আগস্ট আঁকলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ অবয়ব। যেখানে লেখা আছে—এক দফা এক দাবির কথা। এ কার্টুনে দেখা যাচ্ছে, তাঁকে দড়ি বেঁধে টেনে নামাচ্ছেন শিক্ষার্থী ও জনগণ। এই দৃশ্য মনে করিয়ে দেবে সত্যজিৎ রায়ের সিনেমা ‘হীরক রাজার দেশ’–এর কথা। মাহতাব রশিদ প্রথম আলোকে বলেন, ‘এবারের আন্দোলনে আমার আঁকা শেখ হাসিনার সম্পূর্ণ অবয়বের প্রথম কোনো কার্টুন প্রকাশিত হয় ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগের পর। এর আগে আমার আঁকা তাঁর কোনো পরিপূর্ণ আদলের কার্টুন কোথাও প্রকাশ করা সম্ভব হয়নি।’

এবারের আন্দালেন নাজমুস সাদাতের কার্টুনে নিজের দিকে বন্দুকের নল টেনে নেওয়া হাত, আসিফ মাহবুবের আঁকা রক্তাক্ত মুঠোফোন, রিশাম শাহাব তীর্থর আঁকা গণতন্ত্রকে নিরাপত্তা বাহিনী আর ছাত্রলীগের পেটোয়া বাহিনীর নির্যাতন অথবা পুলিশের বুটের তলা আটকে রাখা শিক্ষার্থীর দলের কার্টুনগুলো আন্দোলনের সময় ঘটনার বার্তা দিয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে। মানিক রতনের আঁকা এক কার্টুনে পাওয়া গেল নারীর শক্তিশালী এক হাতের ভেতর পিষ্ট হচ্ছে ছাত্র। যেখানে লেখা আছে—এই কোমলমতি...।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews