জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবীব ভাবনা অভিনীত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আর্টকোর’ বিভাগে প্রদর্শিত হচ্ছে। মেয়ের এই যাত্রায় বাবা হিসেবে গর্বিত হয়েছেন নির্মাতা হাবীবুল ইসলাম হাবীব।

ঐতিহ্যবাহী বাংলা যাত্রা (লোকনাট্য) নির্ভর এই চলচ্চিত্রটি উৎসবের আর্টকোর বিভাগে স্থান পাওয়া এবং সেই সিনেমায় মেয়ের অভিনয় নিয়ে সরব হলেন বাবা। মেয়ে ভাবনার এই সাফল্যে গর্বিত হয়ে ভাবনার বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

নির্মাতা হাবীব লেখেন, আমার মেয়ে শুধু পরিবারের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য গর্ব বয়ে এনেছে। ভাবনার এই অর্জন দেশের মানুষকে অনুপ্রাণিত করবে এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও উল্লেখ করেন, জীবনের পথে নানা প্রতিবন্ধকতা ও সমালোচনা আসবে, কিন্তু সবকিছু অতিক্রম করে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে। দেশের ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য মেয়েকে উৎসাহ দেন তিনি।

মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৪৮তম আসরে অংশ নেয়া প্রসঙ্গে ভাবনা বলেন, আমার কাছে তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু আমি অভিনয় করেছি এটা আমার বাড়তি পাওনা, তবে বাংলাদেশী হিসেবে আমাদের যেকোনো সিনেমা এখানে সিলেক্টেড হওয়া আমাদের সবার জন্য অনেক গর্বের। তাছাড়া এই কাজটা আমার কাছে একটু বেশি স্পেশাল। কারণ, দেশের বাইরে আমার অভিনীত প্রথম কোন সিনেমা প্রিমিয়ার হচ্ছে।

উৎসবের সিডিউলে দেখা যায়,‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাটির দুটি প্রদর্শনী রয়েছে। একটি শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ৩টায় এবং অন্যটি ২১ এপ্রিল রাত ৯টায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews