বাংলাদেশে নতুন চারটি ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড আসুস। ঢাকায় আয়োজিত অলওয়েজ ইনক্রেডিবল শীর্ষক এক অনুষ্ঠানে এআই চালিত এই ডিভাইসগুলো সামনে আনা হয়। নতুন লাইনআপে রয়েছে আসুস জেনবুক ডুও, জেনবুক এস১৬, জেনবুক ১৪ এবং ভিভোবুক ১৬। দাম যথাক্রমে ৪ লাখ ৮২ হাজার ৯৯০ টাকা, ২ লাখ ৫৬ হাজার টাকা, ১ লাখ ৫৩ হাজার টাকা ও ১ লাখ ২৯ হাজার টাকা। অনুমোদিত শোরুমে পাওয়া যাবে এসব মডেল।
অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী ও প্রযুক্তিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
নতুন ডিভাইসগুলোর মধ্যে জেনবুক ডুওতে রয়েছে ডুয়াল স্ক্রিন সুবিধা, যা একসাথে একাধিক কাজ সহজ করে।
জেনবুক এস১৬ বড় ১৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে ও হালকা ডিজাইনে তৈরি। জেনবুক ১৪ পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য উপযোগী। আর ভিভোবুক ১৬ সাশ্রয়ী দামে বড় ডিসপ্লে ও এআই ফিচার নিয়ে এসেছে, যা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাজে সহায়ক।
বিডি প্রতিদিন/আশিক