চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অস্ত্র মামলার ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ভূঁইয়া ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’-কে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগষ্ট ) দিবাগত গভীর রাতে ফরিদগঞ্জ থানা পুলিশের এটি বিশেষ টিম তাকে চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্-এর সার্বিক দিক-নির্দেশনায় থানার এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল এবং এএসআই মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকা থেকে মঙ্গলবার দিনগত গভীর রাতে তাকে আটক করতে সমর্থ হয়। পরে তাকে বুধবার বিকালে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত মাসুদ ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আ. হালিম ভুইয়ার ছেলে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় আদালতের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক ফরিদগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। ধৃত আসামিকে আগামীকাল বৃহষ্পতিবার (২০ আগস্ট) আদালতে প্রেরণ করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews