এর আগে বুবলী ও রায়হান রাফী একসঙ্গে কাজ করেছিলেন চরকি প্রযোজিত সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’-এ। সেই ছবিতে বুবলীর অভিনয় ও চরিত্র নির্বাচন দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। বিরতির পর আবার এই জুটির একসঙ্গে কাজ করা নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন ছবি প্রসঙ্গে বুবলী নিজেও বেশ আশাবাদী। চরিত্র ও গল্পের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি আগে দেওয়া সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে। ঢালিউডে যেখানে এখনো নায়কনির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে এমন নারীকেন্দ্রিক চলচ্চিত্র আলাদা গুরুত্ব পাচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews