কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান বেলা তিনটার দিকে আজকের অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন।
আশরাফুল ইসলাম বলেন, সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে দাবি না মানলে সারা দেশ থেকে কারিগরির শিক্ষার্থীরা ঢাকামুখী হবেন। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামীকাল বুধবার যেহেতু পবিত্র শবে বরাতের ছুটি, সে জন্য কোনো কর্মসূচি রাখা হচ্ছে না। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আগামীকাল নতুন কর্মসূচি দেওয়া হবে।