ফলো করুন
দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম যুগান্তর অনলাইনে লোকবল নিয়োগ দেওয়া হবে। সিনিয়র সাব-এডিটর, সিনিয়র এসইও এক্সিকিউটিভ এবং সাব-এডিটর পদে লোকবল নেওয়া হবে। আগ্রহীরা যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ৭ আগস্ট ২০২৬।
পদের নাম: সিনিয়র সাব-এডিটর
যোগ্যতা
• ন্যূনতম স্নাতক পাশ
• অনুবাদে দক্ষতা
• যেকোনো ধরনের নিউজ এডভান্সড এডিটিংয়ে দক্ষতা
• সব ক্যাটাগরির নিউজ মেকিং, এডিটিং এবং স্ক্রল থেকে তথ্য নিয়ে ক্রসচেক দিয়ে দ্রুত সংবাদ তৈরি করার সক্ষমতা
• সিনিয়র সাব-এডিটর হিসেবে স্বীকৃত কোনো গণমাধ্যমে অন্যূন ২ বছর কাজের অভিজ্ঞতা
• সোর্সের কাছ থেকে তথ্য নিয়ে নিউজ দ্রুত মেকিং করার সক্ষমতা
• সোশাল মিডিয়ার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা রাখা
পদের নাম: সিনিয়র এসইও এক্সিকিউটিভ
যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে সাংবাদিকতা, কম্পিউটার সায়েন্স বা ডিজিটাল মিডিয়া নিয়ে পড়াশোনা করলে অগ্রাধিকার
অভিজ্ঞতা: স্বীকৃত নিউজ পোর্টালে বা ডিজিটাল মিডিয়ায় ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা; লারাভেল বা পিএইচপি বেজড সিএমএস-এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
টেকনিক্যাল দক্ষতা: গুগল সার্চ কনসোল (GSC) দক্ষতার সঙ্গে ব্যবহারের অভিজ্ঞতা, গুগল অ্যানালিটিক্সে (GA4) - ট্রাফিক বিশ্লেষণ ও রিপোর্টিং। SEMrush বা Ahrefs দিয়ে কীওয়ার্ড রিসার্চ ও competitor analysis, PageSpeed Insights ও Core Web Vitals analysis।
কন্টেন্ট ও কীওয়ার্ড দক্ষতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কীওয়ার্ড রিসার্চ করার দক্ষতা, ব্যাকলিংক বিল্ডিং-এ অভিজ্ঞতা, গুগল ট্রেন্ডস ব্যবহার করে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করার অভিজ্ঞতা, এভারগ্রিন কন্টেন্ট স্ট্র্যাটেজি পরিকল্পনা ও বাস্তবায়নের অভিজ্ঞতা।
পদের নাম: সাব-এডিটর
যোগ্যতা
• ন্যূনতম স্নাতক পাশ
• অনুবাদে দক্ষতা
• সব ক্যাটাগরির নিউজ মেকিং, এডিটিং এবং স্ক্রল থেকে তথ্য নিয়ে ক্রসচেক দিয়ে দ্রুত নিউজ রেডি করার সক্ষমতা
• সাব-এডিটর হিসেবে অন্যূন ২ বছর স্বীকৃত কোনো গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা
• সোর্সের কাছ থেকে তথ্য নিয়ে দ্রুত নিউজ মেকিং করার সক্ষমতা
• সোশাল মিডিয়ার কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা রাখা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ সময়: ০৭ আগস্ট ২০২৬
আবেদনের ঠিকানা: hr@jugantor.com