সিলেটের বিশ্বনাথে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক আহমদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (১৯ এপ্রিল) ভোররাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের গোলচন্দ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ফারুক আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। 

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার কারবারি মাদক মামলাসহ ১২টি মামলার আসামি। আজ ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পৃথক ছোট ছোট একাধিক পকেটে থাকা ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। 

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান 'বাংলাদেশ প্রতিদিন'কে বলেন, 'এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ তাকে সিলেট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews