মাদ্রিদ, ৩ জুলাই – কেপ ভার্দের বিপক্ষে আসরের শুরুটা কিছুটা নড়বড়ে হলেও সময়ের সাথে সাথে পূর্ণ ছন্দে ফিরেছে স্পেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে তারা আটটি গোল করলেও নিজেদের জালে একটি বলও জড়াতে দেয়নি।

রক্ষণভাগের এই ইস্পাতকঠিন দৃঢ়তা নিয়ে তারা এখন কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আসতে পারে পর্তুগাল অথবা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দল। স্পেনের এই অবিশ্বাস্য ফর্ম নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার ঝড় উঠেছে।

বিবিসির বিশ্লেষণে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ডিওন ডাবলিন দলটির শক্তিমত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করেন স্পেন এখনো তাদের সর্বোচ্চ সামর্থ্য প্রদর্শন করেনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তারা মাত্র তৃতীয় বা চতুর্থ গিয়ারে খেলেছে কারণ তারা জানত প্রতিপক্ষ খুব একটা প্রতিরোধ গড়তে পারবে না।

এটাই স্পেনের বর্তমান দলের সবচেয়ে বড় শক্তির দিক। ডাবলিন আরও যোগ করেন যখন স্পেন ফ্রান্স বা পর্তুগালের মতো বিশ্বমানের দলের মুখোমুখি হবে তখন তারা নিজেদের খেলার মান আরও কয়েক ধাপ উঁচুতে নিয়ে যাবে। টুর্নামেন্টের শিরোপাধ প্রত্যাশী বাকি দলগুলোর জন্য স্পেনের এই অপ্রকাশিত শক্তি বড় দুশ্চিন্তার কারণ হতে পারে।

এস এম/ ৩ জুলাই ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews