দুই বন্ধুর আরেকটি প্রিয় গন্তব্য ছিল উত্তরার ফুটপাতের একটি চিতই পিঠার দোকান। সেখানে পিঠা বানাতেন এক বয়স্ক নারী। সালমান তাঁকে ‘নানি’ বলে ডাকতেন। এক বসায় দুজনের প্রত্যেকে ৯ থেকে ১০টি চিতই পিঠা খেয়ে ফেলতেন।
দাম দেওয়ার ক্ষেত্রেও উদার ছিলেন সালমান। ডনের ভাষ্য, ৮টি পিঠা খেয়েও কখনো ৫০০ টাকা দিয়ে দিতেন তিনি। সে সময়ের হিসাবে টাকার অঙ্কটি কম ছিল না।
মাত্র সাড়ে তিন বছরের অভিনয়জীবনে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, চলচ্চিত্রে যিনি সালমান শাহ নামে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রায় তিন দশক পরও তাঁকে ঘিরে আলোচনা, স্মৃতিচারণা ও রহস্য থামেনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews