সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতা যত বাড়ছে, ততই প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সুবিধা যুক্ত করছে। সেই ধারাবাহিকতায় মেটা তাদের জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসে এনেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থ্রেডসে করা পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন তাও আবার আলাদা করে অ্যাপ পরিবর্তন না করেই।

আগে থ্রেডস থেকে কোনো পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করতে চাইলে ব্যবহারকারীকে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে হতো। এতে সময় লাগার পাশাপাশি প্রক্রিয়াটি কিছুটা জটিল মনে হতো। কিন্তু নতুন আপডেটের ফলে পুরো প্রক্রিয়াটি হয়েছে আরও সহজ ও ব্যবহারবান্ধব।

এখন কোনো পোস্ট শেয়ার করতে গেলে শেয়ার অপশনে ‘অ্যাড টু ইনস্টাগ্রাম স্টোরি’ নামে একটি অপশন দেখা যাবে। সেটি ট্যাপ করলে সঙ্গে সঙ্গে একটি স্টোরি প্রিভিউ ভেসে উঠবে। অর্থাৎ, পোস্টটি ইনস্টাগ্রাম স্টোরিতে কেমন দেখাবে, সেটি আগে থেকেই দেখা যাবে। প্রয়োজন হলে পোস্ট করার আগে সামান্য এডিট বা অবস্থান ঠিক করে নেওয়ার সুযোগও থাকবে।

আরও পড়ুন
ইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
ইনস্টাগ্রামে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হলো কি না জানবেন যেভাবে

এই ফিচার মূলত মেটার প্ল্যাটফর্মগুলোর মধ্যে সংযোগ আরও মজবুত করার কৌশলের অংশ। থ্রেডস ও ইনস্টাগ্রাম দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারী ভিত্তি বিশাল। ফলে থ্রেডসে তৈরি কন্টেন্ট সহজেই ইনস্টাগ্রামের বৃহৎ অডিয়েন্সের সামনে পৌঁছে যাবে। এতে কনটেন্টের রিচ বাড়বে, ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে এবং দুই প্ল্যাটফর্মের মধ্যে ইন্টারঅ্যাকশনও বৃদ্ধি পাবে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডগুলোর জন্য এটি হতে পারে কার্যকর একটি টুল।

ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে সহজ ও গতিশীল করাই এই আপডেটের মূল লক্ষ্য। ধাপে ধাপে পরিষ্কার নির্দেশনা ও প্রিভিউ সুবিধা থাকায় নতুন ব্যবহারকারীরাও সহজেই ফিচারটি ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আপডেট থ্রেডসের জনপ্রিয়তা বাড়াতে এবং ইনস্টাগ্রামের সঙ্গে এর সমন্বয় আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: টেকক্রাঞ্চ

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews