রেফারিং বিতর্কের ম্যাচে আর্জেন্টিনা জিতে গেলেও আলোচনায় মূলে মিশর। গোল বাতিল, পেনাল্টি না দেওয়া এবং দলের পক্ষ থেকে ‘ম্যাচ পাতানোর’ অভিযোগও এসেছে। ঠিক এ সময়ে সামনে এসেছে আরও একটি ঘটনা—মিশরের কোচ হোসাম হাসানের ক্রস চিহ্ণ দেখানো। 

ম্যাচে তখন রেফারিদের সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত মিশরের ডাগআউট। ওই সময় দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্’ আকৃতির একটি সংকেত দেন হোসাম। মাথার ওপরে তুলে রেফারিদের দেখান। এর পরপরই তাকে হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি। কিন্তু কি দোষে?

হোসাম হাসানের এই ‘এক্স’ সংকেতটি সাধারণ কোনো প্রতিবাদের ভঙ্গি নয়। ফিফার নতুন বর্ণবাদবিরোধী প্রটোকল অনুযায়ী, খেলোয়াড়, কোচ বা ম্যাচ কর্মকর্তারা মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির এই সংকেত ব্যবহার করতে পারেন।

এমন সংকেত দেখানো হলে রেফারি পরিস্থিতি মূল্যায়ন করে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। বর্ণবাদী আচরণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত কিংবা চরম পরিস্থিতিতে পরিত্যক্ত ঘোষণারও ক্ষমতা রয়েছে রেফারির।

তবে ফিফার নির্দেশিকায় এই সংকেত দেওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি হলুদ কার্ড পাবেন—এমন কোনো বিধান নেই। ফলে হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো এবং কার্ড দেখানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়া তিনি ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত দিয়েছিলেন কিংবা রেফারি কেন তাকে হলুদ কার্ড দেখালেন—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফিফা। ফলে ঘটনাটি ঘিরে রহস্য ও বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews