বাংলাদেশ জাতীয় দল ও ইংল্যান্ডের ক্লাব লিস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেলেন কয়েকজন সৌভাগ্যবান ভক্ত। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি আয়োজিত ‘হামজা অ্যান্ড ফ্যানস’ অনুষ্ঠানে ভক্তরা তাদের প্রিয় তারকার সঙ্গে সময় কাটান, ছবি তোলেন এবং কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে অংশ নিতে ভক্তদের হামজা চৌধুরীর পোস্টার বা কাটআউটের সঙ্গে সেলফি তুলে ‘পারবে তুমিও’ হ্যাশট্যাগ ব্যবহার করে রবির অফিসিয়াল ফেসবুক পেজ বা নিজস্ব প্রোফাইলে পোস্ট করতে হয়। গত ১ মে শুরু হওয়া এ প্রচারণায় দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় রবির কাস্টমার কেয়ার পয়েন্টে পোস্টার ও কাটআউট স্থাপন করা হয়। পোস্ট করা ছবির মধ্যে সর্বাধিক লাইক, লাভ ও কেয়ার রিয়েকশন পাওয়া অংশগ্রহণকারীদের বিজয়ী ঘোষণা করা হয়। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।