ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বলেছেন, উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকায় অবস্থিত লা গুয়াইরা রাজ্যে ১০০টিরও বেশি ভবন ধসে পড়েছে। রাজ্যটির ৭০ হাজারেরও বেশি পরিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, সরকার রাজ্যটিতে মোতায়েন করা কর্মীর সংখ্যা চার হাজার ২০০ থেকে বাড়িয়ে ১১ হাজার ৫০০ করেছে।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এর আগে জানিয়েছিলেন, লা গুয়াইরাতে ‘ডজন-ডজন’ ভবন ধসে পড়েছে।

তিনি এটিকে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হিসেবে বর্ণনা করেন এবং একে একটি ‘দুর্যোগপূর্ণ এলাকা’ বলে ঘোষণা করেন।

সূত্র: আল জাজিরা, বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews