মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ওমান উপসাগরে অবস্থান নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন'। স্যাটেলাইট তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রণতরীটি বর্তমানে ইরানের উপকূল থেকে মাত্র ২০০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের এত কাছাকাছি কোনো মার্কিন যুদ্ধজাহাজের পৌঁছানোর ঘটনা এটাই প্রথম। আব্রাহাম লিঙ্কনের এই স্ট্রাইক গ্রুপে দু’টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারও (ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ) অন্তর্ভুক্ত রয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে।

উল্লেখ্য যে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে দীর্ঘমেয়াদী সমঝোতার লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে অনুষ্ঠিত এই আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়। সমঝোতা ব্যর্থ হওয়ার পরপরই গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর সমুদ্রপথ অবরোধ আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

বর্তমানে দুই দেশের মধ্যে নতুন কোনো আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে ওমান সাগরে এই রণতরীর উপস্থিতি ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধাবস্থাকে নতুন এক চরম মাত্রায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews