নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নে নলদীগ্রামে বসত ঘরের ওপরপাথর বোঝাই ট্রাক উল্টে পড়ে শামীমা আক্তার সেতু নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় তার ছোট বোন মিতু আহত হয়েছে। 

রোববার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল দোকানী হাফিজুর মোল্যার দুই মেয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। রাত ১২টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক ভুল করে তাদের বাড়ির সামনের সরু রাস্তায় চলে আসে। ট্রাকটি হাফিজুর মোল্যার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘরে খাটের ওপর ঘুমিয়ে থাকা সেতু ও মিতু  আহত হয়। 

তাদের উদ্ধার করে আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews