কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চার সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন মহেশখালীর ধলঘাটার বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৪), বশির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম কালু (২৪), ফজল আকবরের ছেলে ফারুক (২৫) ও সুলতান আহমেদের ছেলে কাইয়ুম উদ্দিন (৩৫)।