রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, রাশিয়া বা রুশ বাহিনীর বিরুদ্ধে যদি ‘পারমাণবিক উপাদান’ ব্যবহার করে কোনো হামলা চালানো হয়, তবে তার পরিণতি কী হতে পারে—তা মস্কোর প্রতিপক্ষরা ভালোভাবেই জানে।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এফএসবি হলো সোভিয়েত আমলের কেজিবির উত্তরসূরি সংস্থা।

এর আগে একই দিনে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর উদ্বেগ প্রকাশ করে জানায়, ইউক্রেনের হাতে পারমাণবিক অস্ত্র তৈরির কিছু প্রযুক্তি পৌঁছাতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এই বক্তব্যের পরপরই পুতিনের কড়া সতর্কবার্তা সামনে আসে।

পুতিন বলেন, রাশিয়ার প্রতিপক্ষরা সম্ভবত উপলব্ধি করেছে যে পারমাণবিক উপাদান ব্যবহার করে কোনো হামলা চালানো হলে তার পরিণতি গুরুতর হতে পারে। যদিও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি, তাঁর বক্তব্যে কঠোর বার্তা স্পষ্ট ছিল।

রাশিয়া ২০২৪ সালে তাদের পারমাণবিক নীতি নতুনভাবে নির্ধারণ করেছে। ওই নীতিতে কোন পরিস্থিতিতে দেশটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, তা উল্লেখ রয়েছে। মস্কোর ভাষ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্রকে তারা আক্রমণের হাতিয়ার হিসেবে নয়, বরং প্রতিরোধের উপায় হিসেবে বিবেচনা করে—অর্থাৎ বড় সংঘাত ঠেকাতে ভয় দেখানোর কৌশল হিসেবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews