ইরানের মহাকাশ গবেষণা সংস্থা তাদের প্রথম রাডার প্রযুক্তির স্যাটেলাইট রাদ-১ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। সিন্থেটিক অ্যাপারচার রাডার (এসএআর) প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। 

সম্প্রতি দেশটির মহাকাশ গবেষণা সংস্থার প্রধান হাসান সালারিয়েহ তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইরান বর্তমানে রাদ-১ এবং রাদ-২ নামে দুটি ভিন্ন সিরিজের রাডার স্যাটেলাইট তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রাদ-১ স্যাটেলাইটটি বর্তমানে সংযোজন পর্যায়ে রয়েছে। এর ইমেজিং রেজোলিউশন হবে ৫০ মিটারের চেয়েও উন্নত। এই স্যাটেলাইটটির কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় খুব শীঘ্রই এটি জনসাধারণের সামনে উন্মোচন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সালারিয়েহ আরও জানান, ইরানি মহাকাশ গবেষণা ইনস্টিটিউট বর্তমানে রাদ-২ স্যাটেলাইটটি নিয়ে কাজ করছে যেটির ইমেজিং ক্ষমতা হবে ২০ মিটারেরও কম। এই উন্নত সংস্করণটি আগামী কয়েক বছরের মধ্যে উন্মোচন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাডার প্রযুক্তির এই বিশেষত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব স্যাটেলাইট দৃশ্যমান বর্ণালীর বাইরে গিয়ে এক্স-ব্যান্ড বা অন্যান্য তরঙ্গে ছবি তুলতে সক্ষম। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো আবহাওয়া যাই হোক না কেন (মেঘলা আকাশ, ধুলোবালি কিংবা তুষারপাত) সব পরিস্থিতিতেই এটি নিরবচ্ছিন্নভাবে ছবি পাঠাতে পারবে। 

সূত্র: মেহের নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews