অস্ট্রিয়ার শ্মিটেনহোয়ে পাহাড়ের কাছে মাঝআকাশে ছোট একটি বিমানের সঙ্গে প্যারাগ্লাইডারের সংঘর্ষ হয়েছে। এতে ৪৪ বছর বয়সী সাবরিনার প্যারাগ্লাইডারের ক্যানোপি ও লাইন ছিঁড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়তে শুরু করেন।

তবে শেষ মুহূর্তে জরুরি প্যারাশুট খুলে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন অভিজ্ঞ ওই প্যারাগ্লাইডার। শরীরে কয়েকটি আঘাত ও কালশিটে লাগলেও গুরুতর আহত হননি তিনি।
এদিকে বিমানের পাইলটও নিয়ন্ত্রণ ধরে রেখে নিরাপদে জেল আম জি বিমানবন্দরে অবতরণ করেন। দুর্ঘটনায় তিনিও গুরুতর আহত হননি। সূত্র : টিওআই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews