সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত একদিনে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানীতেই ৪ জন। বাকি দুজন সিলেট বিভাগের। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬০ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৬৪ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৬০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত একদিনে হামের রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত একদিনে সারাদেশে আরও ৭৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

তবে হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে যাচ্ছে বা যাদের মৃত্যু হচ্ছে, তাদের সবার নমুনা পরীক্ষা করা হয় না। ফলে নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে হামের বিস্তারের প্রকৃত চিত্র পাওয়া সম্ভব নয়।




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews