ভোট কারচুপির অভিযোগ এনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। তিনি এ আসনের বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী। গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এ আবেদন করেন। একই সঙ্গে তারা প্রধান নির্বাচন কমিশনের কাছেও ভোট পুনর্গণনার আবেদন করবেন বলে জানিয়েছেন। এ বি এম সিরাজুল মামুন বলেন, ‘ইলেকট্রনিক মিডিয়াতে খবর আসছিল আমরা ১ লাখ ১৪ হাজার ভোটে বিজয়ী হয়েছি। এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেই সঙ্গে আমার নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্টরা কারচুপিসহ বিভিন্ন অভিযোগ করছেন সেগুলো আমরা পরে বিস্তারিত বলব।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews