কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের সর্ববৃহৎ ও সংগঠিত পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) কুয়েত চ্যাপ্টার-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের মাধ্যমে ২০২৬ ও ২০২৭ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফারুক, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন এবং সদস্য ইঞ্জিনিয়ার শেখ গোলাম আজম।  

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. শাহেদ ফারুক সিনহা এবং অনারারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী হুমায়ুন সুলায়মান কবির। এছাড়াও কাউন্সিল মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন আরও চারজন প্রকৌশলী। তারা হলেন- ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম, ইঞ্জিনিয়ার ইউসুফ।  

আইইবি কুয়েত চ্যাপ্টার দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এছাড়া এই সংগঠনটির প্রবাসী প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরা, নতুন প্রজন্মের প্রকৌশলীদের দিকনির্দেশনা প্রদান করে আসছে। 

সংগঠনটি সেমিনার, টেকনিক্যাল ওয়ার্কশপ, মতবিনিময় সভা ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম আয়োজন করে থাকে। শুধু পেশাগত নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও আইইবি কুয়েত চ্যাপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে প্রবাসে থেকেও দেশের প্রতি দায়বদ্ধতা ও মানবিক চেতনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। 

কুয়েতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে আইইবি কুয়েত চ্যাপ্টার একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছে। দেশটির সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্পে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা এই সংগঠনের মাধ্যমে নিজেদের পেশাগত পরিচয় ও সক্ষমতা তুলে ধরছেন যা বাংলাদেশি প্রকৌশলীদের ভাবমূর্তি উজ্জ্বল করছে। 

বাংলাদেশ ও কুয়েতের প্রকৌশল খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা ও সংগঠনের ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews