জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। আমরা মানুষের কাছে তার বিপরীত চিত্র উপহার দেব। এখন মানুষ আর ধোঁকা খাবেন না। আওয়ামী লীগ পাঁচ বছরে যে উন্নয়ন করতে পারেনি, আমরা তা দুই মাসেই করেছি।

তিনি বলেন, আমরা উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন চাই। নিজেরা কেউ দুর্নীতি করব না, অন্যকেও দুর্নীতি করতে দেব না। 

বুধবার (৬ মে) বিকালে হবিগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ইতোমধ্যেই শুরু হওয়ায় জেলা বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোটের সময় দেওয়া অমোচনীয় কালি আঙুল থেকে মুছার আগেই আমরা নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। বিএনপি ওয়াদা করেছিল ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করবে। ইতোমধ্যেই আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ওয়াদা পালন করেছেন।

তিনি আরও বলেন, আমাদের দল বলেছিল দেশের মায়েদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেটিও দেওয়া শুরু হয়েছে। আগামী মাস থেকে হবিগঞ্জেও ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। বিএনপি ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে কৃষক কার্ড চালু করা হবে। পহেলা বৈশাখ সারা দেশে কৃষক কার্ড চালু হয়েছে। এভাবে বিএনপি মানুষের দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে।

আরও পড়ুন

আরও পড়ুন

আফিমের চেয়ে বিপজ্জনক জামায়াত: বরকতউল্লা বুলু

আফিমের চেয়ে বিপজ্জনক জামায়াত: বরকতউল্লা বুলু

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, শ্রমিক দল সভাপতি ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এসএম বজলুর রহমান, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদল আহ্বায়ক জালাল আহমেদ এবং সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews