কক্সবাজারে মেরিন ড্রাইভে প্রাইভেটকারে করে মাদক পাচারকালে উখিয়া ৬৪ বিজিবির হাতে ৪৪ বোতল মদসহ এক মাদক পাচারকারী আটক হয়েছেন। আটককৃত মো. মোস্তফা (৩৪) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন বিটিপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিন ছেলে।

সোমবার (৪ মে) উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুরে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি প্রাইভেটকার উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিজিবির সদস্যরা প্রাইভেটকারের পেছনের সিটে বসে থাকা যাত্রী মোস্তফাকে সন্দেহ মনে হলে তাকে এবং প্রাইভেটকারের বিভিন্ন অংশে তল্লাশি করা হয়। একপর্যায়ে প্রাইভেটকারের সিটের পেছনে যাত্রীর ব্যক্তিগত ট্রলিব্যাগের ভেতরে ৪৪ (চুয়াল্লিশ) বোতল বিদেশি মদ এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোস্তফা উক্ত মদ কক্সবাজার থেকে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে টেকনাফে বহন করছিলেন বলে স্বীকার করেন।

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews