ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত মোট ২৯১টি অভিযান চালিয়েছে এবং তাতে কমপক্ষে ১৩ আমেরিকান নিহত হয়েছে।

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সির খবর অনুযায়ী, এই গোষ্ঠীটি গত ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন দখলদার বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং চালকহীন আকাশ যান বা ড্রোন ছুড়েছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী সব মিলিয়ে ৩১টি অপারেশন পরিচালনা করেছে।

বিবৃতিতে তারা আরো দাবি করেছে, গত ১২ দিনে তাদের অভিযানের সংখ্যা ২৯১টিতে পৌঁছেছে। এসব হামলায় ১৩ জন আমেরিকান নিহত হওয়ার পাশাপাশি আরো কয়েক ডজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

এর আগে খবর এসেছিল যে তারা একদিনেই শত্রুপক্ষের বিরুদ্ধে ৩৭টি অপারেশন চালিয়েছে।

অন্যদিকে, আজ সকালেই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে যে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের রসদ সরবরাহের একটি কেন্দ্রে বেশ কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews