স্মার্টফোনে বা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করার সময় অনেকেই লক্ষ্য করেন নিউজ ফিড হঠাৎ নিজে নিজে রিফ্রেশ হয়ে যায়। ফলে যে পোস্টটি পড়ছিলেন, সেটি হারিয়ে যায় বা উপরের দিকে চলে যায়। ধীরগতির ইন্টারনেট, বেশি ডাটা খরচ বা মনোযোগের ব্যাঘাত সব মিলিয়ে বিষয়টি বিরক্তিকর হতে পারে। যদিও মেটা প্ল্যাটফর্মস, ইন্স. সরাসরি ‘অটো-রিফ্রেশ বন্ধ’ করার আলাদা কোনো বোতাম দেয়নি, তবুও কিছু সেটিংস বদলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়।

কেন নিউজ ফিড নিজে নিজে রিফ্রেশ হয়? ফেসবুকের অ্যালগরিদম রিয়েল-টাইম আপডেটের ওপর নির্ভরশীল। নতুন পোস্ট, লাইভ ভিডিও বা বিজ্ঞাপন যুক্ত হলে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ফিড আপডেট করে। বিশেষ করে দ্রুতগতির ইন্টারনেট বা ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ চালু থাকলে এই প্রবণতা বেশি দেখা যায়।

ফেসবুকের অটো-রিফ্রেশ পুরোপুরি বন্ধ করা না গেলেও সচেতনভাবে কিছু সেটিংস পরিবর্তন করে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেটা সেভার চালু রাখা, ব্যাকগ্রাউন্ড ডাটা সীমিত করা এবং অটো-প্লে বন্ধ রাখলে নিউজ ফিড তুলনামূলক স্থিতিশীল থাকবে। এতে আপনি যে পোস্ট পড়ছেন, সেটি শেষ না করা পর্যন্ত হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে।

মোবাইলে অটো-রিফ্রেশ কমানোর উপায়

১. ডাটা সার্ভার মোড চালু করুন
ফেসবুক অ্যাপে সেটিংস অ্যান্ড প্রাইভেসি > সেটিংস > মিডিয়া অংশে গিয়ে ডাটা সার্ভার মোড চালু করলে ভিডিও অটো-প্লে কমে এবং ডাটা ব্যবহার নিয়ন্ত্রিত হয়। এতে ফিড হঠাৎ রিলোড হওয়ার প্রবণতা কমতে পারে।

২. ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করুন
ফোনের সেটিংসে গিয়ে ফেসবুক অ্যাপ নির্বাচন করে ব্যাকগ্রাউন্ড ডাটা বা ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করলে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে নিজে নিজে কনটেন্ট আপডেট করবে না। ফলে অ্যাপ খুললে অপ্রত্যাশিত রিফ্রেশ কম হবে।

৩. অটো-প্লে বন্ধ রাখুন
ভিডিও অটো-প্লে চালু থাকলে ফিড দ্রুত আপডেট হয়। সেটিংস থেকে অটোপ্লে ভিডিওস অপশন ওয়াই-ফাই অনলি বা নেভার অটো-প্লে সেট করুন।

কম্পিউটারে কী করবেন?
ডেস্কটপ ব্রাউজারে ফেসবুক ব্যবহার করলে অটো-রিফ্রেশ কিছুটা নিয়ন্ত্রণ করা সহজ।

১. ক্রোম বা ফারায়ফক্স ব্রাউজারে এমন এক্সটেনশন রয়েছে, যা নির্দিষ্ট ট্যাবের অটো-রিফ্রেশ ব্লক করতে পারে।

২. একাধিক ট্যাব এড়িয়ে চলুন: একই সঙ্গে একাধিক ফেসবুক ট্যাব খুলে রাখলে সিস্টেম ঘন ঘন আপডেট টানতে পারে।

৩. ধীরগতির নেট ব্যবহার করলে ম্যানুয়াল স্ক্রলিং বজায় রাখুন, বারবার পেজ রিলোড করবেন না।

৪. ফিড প্রেফারেন্সে কাস্টমাইজ করুন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি > ফিড প্রেফারেন্সেস-এ গিয়ে ফেভারিটস সেট করলে গুরুত্বপূর্ণ পেজ বা বন্ধুর পোস্ট আগে দেখাবে। এতে অপ্রাসঙ্গিক কনটেন্ট কম লোড হবে এবং অপ্রত্যাশিত আপডেটের ঝামেলাও কিছুটা কমবে।

যদি রিফ্রেশ হয়ে পোস্ট হারিয়ে যায়, তাহলে সহজেই পুরোনো পোস্ট খুঁজে পাওয়া যায়। এজন্য-

>> অ্যাক্টিভিটি লগে গিয়ে সাম্প্রতিক লাইক বা রিঅ্যাকশন দেখুন
>> ব্রাউজারে ব্যাক বাটন ব্যবহার করুন
>> পোস্টদাতার প্রোফাইলে সরাসরি যান

আরও পড়ুন
ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কারণ
মেটাকে সরকারের চিঠি, উসকানিমূলক কনটেন্ট সরানোর অনুরোধ

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews