ভারত এখন এক অস্বাভাবিক গ্রীষ্মের মধ্য দিয়ে যাচ্ছে। দেশজুড়ে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে ৪৬ ডিগ্রির দিকে এগোচ্ছে। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের আকোলা শহরে ২৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

শুধু তা–ই নয়, একের পর এক অস্বাভাবিক ঘটনার খবরও আসছে। জনশুমারির কাজে নিযুক্ত কর্মীদের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে ভোট দিতে বেরিয়ে মারা গেছেন কয়েকজন ভোটার। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাসে ওঠা এক ব্যক্তি গন্তব্যে পৌঁছানোর আগেই গরমের কারণে প্রাণ হারান। এপ্রিলের শেষ দিকে এক দিনে বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০টি শহরের সব কটিই ছিল ভারতে।

ভারতের আকাশে ওঠা সূর্যের আলোর মধ্যেই যেন একধরনের জ্বালা আছে, যার কারণে খালি চোখে তাকানোও কষ্টসাধ্য হয়ে পড়ছে। এমনকি সকাল সাতটার সময়ও চোখ ঢাকতে হচ্ছে। কৃষকেরা বাইরে কাজ করতে পারছেন না। গবাদিপশু তাপজনিত চাপের মধ্যে আছে। ফসল নষ্ট হচ্ছে। জাতিসংঘ পর্যন্ত উদ্বিগ্ন হয়েছে; কারণ, এই তাপপ্রবাহ খাদ্যের সরবরাহকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews