উপযুক্ত সময়ে ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

১২ এপ্রিল, ২০২৬ | ৮:৫২ অপরাহ্ণ

ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “উপযুক্ত সময়ে” ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তার দাবি, এ বিষয়ে ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। আলোচনার ব্যর্থতার কয়েক ঘণ্টার মধ্যেই এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে। সূত্র: আল জাজিরা

পূর্বকোণ/পারভেজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews