নাটোরের নলডাঙ্গা বাজারে পরিচালিত অভিযানে খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে খান বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই ) দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো: শামীম হোসেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে খান বেকারির স্বত্বাধিকারী মো: আবু বক্করের (৪০) নামে মামলা করা হয়।

অভিযানে দেখা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের প্যাকেট-মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মো: শামীম হোসেন বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews