গোলের পর শুরু হয় তাঁর বাঁধভাঙা উদ্যাপন। জার্সি খুলে, চোখে সানগ্লাস পরে ক্যামেরার সামনে পোজ দেন খলিলজাদেহ। সেই উদ্যাপনের জন্য হলুদ কার্ড দেখলেও গোলটি পরে অফসাইডে বাতিল হয়! প্রতিপক্ষের শেষ ডিফেন্ডারের চেয়ে খলিলজাদেহের পায়ের আঙুল সামান্য একটু এগিয়ে ছিল, ব্যবধানটা ছিল খুবই সামান্য।
মিসরের বিপক্ষে শেষ পর্যন্ত ১–১ গোলে ড্র করে ইরান। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যেতে পারবে কি না, ইরানের সেই ভাগ্য ঝুলে থাকে অন্যদের ম্যাচের ফলের ওপর।