নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সেনাবাহিনীর নানিয়ারচর জোনের আওতাধীন নোয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।’

উপঅধিনায়ক মেজর মোহাম্মদ নাঈম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত স্কুলে উপস্থিতি, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews