উপসাগরীয় দেশগুলোর ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ।

বুধবার পরিষদ একটি প্রস্তাব পাস করে বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।’

জাতিসঙ্ঘ থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, ১৩ ভোটে পাস হওয়া এই প্রস্তাবে (দু’টি দেশ ভোটদানে বিরত ছিল) ‘বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিরুদ্ধে ইরানের সমস্ত হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।’

একইসাথে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করার লক্ষ্যে ইরানের যেকোনো পদক্ষেপ বা হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবে। এই নৌপথটি বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর ওপর আঘাত হেনেছে ইরান।

প্রস্তাবে আরো বলা হয়, বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও গুলি চালিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রটি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews