অর্থ পাচারের আরেকটি মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক নূরে আলম ভূঞা এই মামলার রায় ঘোষণা করেন।  একইসঙ্গে, তাদেরকে ৬৪ কোটি ৬২ লাখ এক হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এই টাকা না দিলে তাদের আরো ছয় মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেছে আদালত। তবে অর্থপাচারের সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় বাকি আট আসামিকে খালাস দিয়েছে আদালত।

তারা হলেন, সাইফুল ইসলাম, তুহিন মুন্সী, নবীর হোসেন শিকদার, জয়গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূইয়া, রশিদুল হক ভূইয়া ও মেরাজুল হক ভূইয়া শিপলু।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews