আগামী সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে বিশেষ করছাড় পাবেন। এক লাখ টাকা আয়কর হলে আপনার ৯৫ হাজার টাকা কর দিলেই চলবে। আগের রিটার্ন দিয়ে কর দেওয়ার জন্য প্রদত্ত করের ওপর ৫ শতাংশ বা পাঁচ হাজার টাকা করছাড় পাবেন।

আবার আপনার কর যদি ৫০ হাজার টাকা হয়, তাহলে আড়াই হাজার টাকা প্রণোদনা হিসেবে মওকুফ করে দেবে এনবিআর। আপনার কর যতই হোক না কেন, সেপ্টেম্বরের আগে রিটার্ন জমা দিলে এর ওপর ৫ শতাংশ ছাড় পাবেন।

এ বছর থেকে নতুন এই নিয়ম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনেকটা আগে রিটার্ন দিলে বেশি ছাড়, দেরিতে দিলে জরিমানা।

বর্তমানে সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। গতবার ৪৫ লাখের বেশি টিআইএনধারী অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews