ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হচ্ছে, সিঙ্গাপুরে নাকি নতুন করে জীবনের পথচলা শুরু করেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে অপু বিশ্বাস নিজে এখনো কোনো বক্তব্য দেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান, অপুর বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই জেনেছেন। খবরটি সত্য হলে তিনি অপু বিশ্বাসকে আন্তরিক শুভেচ্ছা জানাবেন। আর যদি গুঞ্জনটি ভিত্তিহীন হয়, তাতেও তিনি বিস্মিত নন। তার ভাষ্য, অপু বিশ্বাস আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা একজন মানুষ, যিনি নিজের জীবন ও ক্যারিয়ার সামলে এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন।

- Advertisement -

সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের কঠিন সময়ের কথাও তুলে ধরেন গৌতম সাহা। তিনি দাবি করেন, সেই সময়ে মানসিকভাবে ভেঙে পড়া অপুকে সাহস জুগিয়েছেন তিনি। দীর্ঘ সময় কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং কাজে মনোযোগী হতে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন। তবে পরবর্তীতে তৃতীয় এক ব্যক্তির হস্তক্ষেপে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের দূরত্ব তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে নিয়মিত যোগাযোগ না থাকলেও ভাই-বোনের মতো সেই সম্পর্কের স্মৃতি এখনো তার কাছে বিশেষ।

অন্যদিকে বর্তমানে অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে কাজ করছেন গৌতম সাহা। বুবলীর পেশাদারিত্ব, আন্তরিকতা ও সহযোগিতাপরায়ণ মনোভাবের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে অনেক তারকার সঙ্গে কাজ করলেও বুবলীর মতো সহযোগিতাপূর্ণ মানুষ খুব কমই দেখেছেন।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews