স্মার্টফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। মানিব্যাগ বা চাবি ভুলে গেলেও ফোন ছাড়া চলা কঠিন। কাজের প্রয়োজনে আমরা নিয়মিত নানা অ্যাপ ডাউনলোড করি, আবার প্রয়োজন শেষ হলে সেগুলো আনইনস্টলও করে দিই। অনেকেই ভাবেন, এখানেই বিষয়টির শেষ। কিন্তু বাস্তবে গল্পটা এতটা সহজ নয়, থেকে যায় আপনার ফোনে।

শুধু আনইনস্টল করলেই অনেক ক্ষেত্রে অ্যাপের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ হয় না। কিছু অ্যাপ আপনার গুগল অ্যাকাউন্ট বা অন্যান্য সার্ভিসের সঙ্গে যুক্ত থেকে যেতে পারে। ফলে ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহারের সুযোগ থাকে, এমনকি ব্যক্তিগত তথ্যেও প্রবেশাধিকার বজায় থাকতে পারে।

এতে ব্যবহারকারীরা মূলত দুই ধরনের সমস্যায় পড়েন। প্রথমত, অজান্তেই মোবাইল ডাটা দ্রুত শেষ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। অর্থাৎ প্রাইভেসি পুরোপুরি সুরক্ষিত থাকে না।

তাই অ্যাপ আনইনস্টল করেই নিশ্চিন্ত হওয়া ঠিক নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট অ্যাপের অ্যাক্সেসও সরিয়ে দেওয়া উচিত। যদিও আনইনস্টল করার পর অ্যাপটি হোমস্ক্রিনে দেখা যায় না, তবুও কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে এর ডাটা সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব।

আরও পড়ুন

আরও পড়ুন

নতুন প্রযুক্তির সুবাদে বাঁচবে বিমানের জ্বালানি

নতুন প্রযুক্তির সুবাদে বাঁচবে বিমানের জ্বালানি

যেভাবে আনইনস্টল করা অ্যাপের অ্যাক্সেস বন্ধ করবেন—

১. ফোনের সেটিংসে গিয়ে গুগল অপশনে ট্যাপ করুন।

২. এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।

৩. সেখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি ট্যাবে যান।

৪. নিচে স্ক্রল করলে পাবেন থার্ড-পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস অপশন।

৫. এখানে বর্তমানে থাকা এবং আগে আনইনস্টল করা—উভয় ধরনের অ্যাপের তালিকা দেখা যাবে।

৬. যে অ্যাপগুলো আর ব্যবহার করছেন না, সেগুলো নির্বাচন করুন।

৭. শেষে অ্যাক্সেস অ্যান্ড কানেকশনে ক্লিক করলে সেই অ্যাপের ডাটা শেয়ারিং সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

নিয়মিতভাবে অ্যাপের অনুমতি ও সংযোগ যাচাই করলে ডাটা সুরক্ষা ও প্রাইভেসি—দুটোই নিশ্চিত রাখা সম্ভব।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews