নতুন ক্লাব শিকাগো ফায়ারের হয়ে ঘরের মাঠে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন রবার্ট লেভানডফস্কি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শার্লট এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও পোলিশ তারকার জোড়ায় জয় পেয়েছে শিকাগো।

রোববার সকালে সোলজার ফিল্ডে শিকাগো এফসির জয় ২-১ ব্যবধানে। ম্যাচের দুই অর্ধে দুই গোল করে জয় নিশ্চিত করেন লেভানডফস্কি। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান আরও মজবুত করেছে শিকাগো। 

ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটে ধাক্কা খায় স্বাগতিকরা। ইদান টোকলোমাতির অ্যাসিস্ট থেকে বক্সের ডান দিক থেকে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে দেন শার্লটের পেপ বিয়েল।

তবে দুই মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান লেভানডফস্কি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে ফেরান শিকাগোকে। 

আরও পড়ুন

আরও পড়ুন

এআই নির্মিত পোস্টে মন্তব্য করে আবারও আলোচনায় রোনালদো

এআই নির্মিত পোস্টে মন্তব্য করে আবারও আলোচনায় রোনালদো

দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে আবারও জ্বলে ওঠেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন তিনি।

ম্যাচের শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে শার্লট। তবে গোল আদায় করতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শিকাগো ফায়ার।

গত মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বার্সেলোনা ছাড়েন লেভানডফস্কি। জুনের শেষদিকে দুই বছরের চুক্তিতে শিকাগো ফায়ারে যোগ দেন এই পোলিশ তারকা। ২২ জুলাই লেভানডফস্কির অভিষেক হয় মেজর লিগ সকারে। প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেলেও নিজের তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন ৩৭ বয়সি এই স্ট্রাইকার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews